1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৪৯ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, শোভাযাত্রা ও কেক কাটার আয়োজন করা হয়। উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের একাংশ এর আয়োজন করে। 

বিকেল সাড়ে ৫ টার দিকে শরৎনগর বাজারস্থ বিএনপি কার্যালয় থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম হুমায়ুন আহমেদ।

পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বরাত,আলতাব হোসেন খান, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম ফরিদ,উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host