1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

ভাঙ্গুড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৪৪ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার।

সভায় বক্তারা বলেন, এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে । মাদকের ভয়াল থাবা থেকে তাদেরকে রক্ষা করতে হবে। পৌর শহরের বিভিন্ন পয়েন্টে দেদারছে মাদক বিক্রি হচ্ছে । এসব মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এছাড়া নিষিদ্ধ চায়না ও দুয়ারি জাল ব্যবহার করে অবাধে মাছের পোনা নিধন করা হচ্ছে । এতে করে দেশীয় প্রজাতির মাছ বংশ বিস্তার করতে পারছে না।

বক্তারা আরও বলেন, উপজেলায় ভেজাল দুধের কারবারিদের দৌরাত্ম্য বহুগুণে বেড়ে গেছে। এদের বিরুদ্ধে এখনি কঠোর ব্যবস্থা না নিলে দুগ্ধ শিল্প ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে।

সভায় বক্তব্য রাখেন, ইউএনও মোছা. নাজমুন নাহার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি (তরবিয়াত) অধ্যাপক মাওলানা আলী আছগর, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু,উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক,পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ,উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হাই জমিরী,উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host