1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

রাজশাহীতে অনুমোদনহীন বেকারিকে জরিমানা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৫৭ সময় দর্শন

রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অনুমোদনহীন বেকারিকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নগরীর সাহেব বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ/নবায়ন না করে চানাচুর, বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদন ও বিক্রয় এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার করায় বেঙ্গল বেকারি এন্ড কনফেকশনারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানটিকে বিএসপিআই আইন-২০১৮ মোতাবেক জরিমানা করা হয়। গুণগত মানসনদ প্রাপ্তির আগে সকল প্রকার উৎপাদন ও বিক্রি-বিতরণ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host