1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে ইসি

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৪২ সময় দর্শন

বিগত ২০০৭ সালে চাকুরিচ্যুত হওয়া ৮৫ জন উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের সিভিল আপিল নম্বর-৯১/২০২৪ ও সিভিল রিভিউ পিটিশন নং ১২৬-১২৭/২০২৩ এবং ১৪৪ ও ২৩৫/২০২৩ নম্বর মামলার রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিবালয়ের নিম্নবর্ণিত উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের ২৬ সেপ্টেম্বর ২০২২ তারিখের ১৭,০০,০০০০.০১৫.১১.০১৪.১০-৫২৬ সংখ্যক স্মারক এর প্রজ্ঞাপন বাতিল করে চাকরিতে পুনর্বহাল করা হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘উল্লিখিত উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাগণকে ১৯ আগস্ট সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা বরাবর সরাসরি বা ই-মেইলে (secretary@ecs.gov.bd) যোগদানপত্র দাখিল করার জন্য অনুরোধ করা হলো। উক্ত তারিখে যোগদান না করলে চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেয়া হবে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের সিভিল আপিল নম্বর-১১/২০২৪ ও সিভিল রিভিউ পিটিশন নম্বর ১২৬-১২৭/২০২৩ এবং ১৪৪ ও ২৩৫/২০২৩ নম্বর মামলার রায়ের পরিপ্রেক্ষিতে বর্ণিত কর্মকর্তাগণের ৩ সেপ্টেম্বর ২০০৭ তারিখের অপসারণ আদেশের তারিখ হতে পুনর্বহালের তারিখ পর্যন্ত সময়কাল অসাধারণ ছুটিকাল হিসেবে গণ্য হবে। আদালতের রায় অনুযায়ী তারা সকল বকেয়া বেতন, সুবিধাদি ও জ্যেষ্ঠতা প্রাপ্য হবেন।’

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host