1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

ভাঙ্গুড়ায় পুকুরপাড় স্কুলে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২২১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পুকুরপাড় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার  সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটির সভাপতি মো.ফকির সামসুল আলম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য খানমরিচ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু, ভাঙ্গুড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান,আব্দুস সালাম ফকির,সাবেক ইউপি সদস্য আশরাফ, ইউপি সদস্য মোছা.সাইদা খাতুন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-০১ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বিশেষ অতিথির বক্তব্যে আতাউর রহমান খোকন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের মেধাবী, নৈতিক ও আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলা। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে, তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।

প্রধান শিক্ষক র‌ওশন হোসেন বলেন, শিক্ষকদের কাজ শুধুমাত্র পাঠদান নয়, বরং শিক্ষার মানোন্নয়নে কাজ করা। অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে সন্তানদের আচরণ, সময়ানুবর্তিতা ও পাঠ্যবিষয়ের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করার। তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা সামাজিক বৈষম্য দূরীকরণে কার্যকর ভূমিকা রাখে। বিদ্যালয়ের অবকাঠামো, দক্ষ শিক্ষক ও আন্তরিক পরিবেশ বিদ্যমান। এই ধারা অব্যাহত রাখতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host