1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

চাটমোহরে গুমানী নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৩৯ সময় দর্শন
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

পাবনার চাটমোহর উপজেলার গুমানী নদী থেকে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া যুবক বুরুজ আলীর (৩৫) লাশ একদিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের রাজশাহীর ডুবুরি দল গুমানী নদীর চাটমোহর উপজেলার কাটেঙ্গা এলাকা থেকে লাশটি উদ্ধার করে। নিহত বুরুক চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালইলমারী গ্রামের ইন্তাজ আলীর ছেলে। 

জানা গেছে,বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে চাটমোহর উপজেলার কাটেঙ্গা নৌঘাটে পিকনিকের একটি নৌকার সামনে বসে ছিলেন বুরুজ আলী। হঠাৎ করেই তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান। তাৎক্ষনিক এলাকার লোকজন ও তার সাথে থাকা ব্যক্তিরা নৌকা নিয়ে তাকে খুঁজতে থাকেন। কিন্তু তাকে পাওয়া যায়নি। বিষয়টি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অবশেষে শুক্রবার সকালে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে আসা হয়। দুপুর ১টার দিকে কাটেঙ্গা নৌঘাটেই নদীর তলদেশ থেকে বুরুজের লাশ উদ্ধার করা হয়।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছিল। আজকে তার লাশ নদী থেকে ডুবুরি উদ্ধার করেছে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host