1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

ঈশ্বরদীতে পিস্তল-গুলিসহ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৩০ সময় দর্শন

ঈশ্বরদীতে বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ম্যাগাজিন ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পৌর শহরের নারিচা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঈশ্বরদী পৌর এলাকার ইসলামপুর (ভূতেরগাড়ি) গ্রামের আকরাম হোসেনের ছেলে মো. শাহান (২৩) এবং একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (২১)।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেনের নেতৃত্বে রাতে অভিযান চালিয়ে নারিচা শাওন চা কোম্পানির ৫০ গজ দক্ষিণে সড়ক থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে (মেড ইন ইউএসএ) একটি লোডিং বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া, তাদের ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তিনি বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রের উৎস ও উদ্দেশ্য সম্পর্কে জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host