1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

সুজানগরে বিএনপি নেতা-কর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৬৮ সময় দর্শন

পাবনার সুজানগর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান খানসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৭জন নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার প্রধান সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ওই মানববন্ধনে পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নারী-পুরুষ নেতা-কর্মী অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল মান্নান খান, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আব্দুল বাতেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ বাবু মোল্লা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম।

বক্তারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নীতি নির্ধারকদের কাছে দলীয় স্বার্থে ত্যাগী তথা পরীক্ষিত ওই ৭জন নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য যে, সম্প্রতি সুজানগর পৌরসভার নন্দিতা সিনেমা হল রোডে স্থানীয় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হলে উক্ত মজিবর রহমান খানসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৭জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host