1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএস আমিনুর রহমান সেলিম গ্রেপ্তার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৩৩ সময় দর্শন

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ব্যক্তিগত সহকারী (এপিএস) আমিনুর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাতে সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিমকে আটক করা হয়। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আমিনুর রহমান সেলিম দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের আলতাফ মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host