1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

সুজানগরে নেতা-কর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪১ সময় দর্শন

পাবনার সুজানগর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান খানসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৭জন নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উক্ত মজিবর রহমান খান। বক্তব্যে তিনি বলেন একটি মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি সুজানগর পৌরসভার নন্দিতা সিনেমা হল রোডে স্থানীয় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের ঘটনায় আমার কোন সম্পৃক্ততা নেই। অথচ একটি গোষ্ঠী আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার ভাবমূর্তি নষ্ট তথা রাজনৈতিকভাবে ঘায়েল করার হীন উদ্দেশ্যে ওই ঘটনার সাথে আমাকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালায়। সেই সংঙ্গে আমিসহ ওই সকল নেতা-কর্মীদের বিরুদ্ধে সুজানগর থানায় একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়।

আর সেকারণে গত ১০জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডঃ রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আমিসহ আমার ঘরোনার ওই ৭জন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি সবিনয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নীতি নির্ধারকদের কাছে ওই ৭জন নেতা-কর্মীসহ তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করার সুযোগ কামনা করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা মোঃ মানিক খান, মোঃ আব্দুল হালিম শেখ ও সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল খান।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host