1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

এনসিপির শীর্ষ ৫ নেতাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৩৯ সময় দর্শন

দলকে অবহিত না করে কক্সবাজার যাওয়ায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (৬ আগস্ট) এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই পাঁচ নেতাকে পৃথক বিজ্ঞপ্তিতে কারণ দর্শানোর নোটিশ নেওয়া হয়।

ওই শীর্ষ পাঁচ নেতা হলেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গতকাল ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’ এর নিকট পূর্বে অবগত করা হয়নি।

এমতাবস্থায়, আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

সূত্র: নিউজ২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host