1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

ভাঙ্গুড়ায় বিএনপির বিজয় শোভাযাত্রা ও আলোচনাসভা

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৬৪ সময় দর্শন

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিজয় শোভাযাত্রা  ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে ভাঙ্গুড়া উপজেলা,পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় দলীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভা হয়। 

সভা শেষে  শত শত নেতা-কর্মীর অংশগ্রহণে একটি বিজয় শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন পাবনা -৩ আসনের (ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

পরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা -৩ আসনের (ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর মোজাহিদ স্বপন,সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ,যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বরাত, আলতাব হোসেন খান,পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম হুমায়ূন কবির,ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার,কৃষক দলের সভাপতি আমিরুজ্জামান মাসুম প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host