1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

সাঁথিয়ায় সরকারি সম্পত্তিতে অবৈধভাবে নির্মাণাধীন অবকাঠামো উচ্ছেদ

জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৩২ সময় দর্শন

পাবনার সাঁথিয়ায় ধোপাদহ বাজারে সরকারি সম্পত্তিতে অবৈধভাবে নির্মাণাধীন অবকাঠামো উচ্ছেদ করলেন উপজেলা প্রশাসন।সোমবার (৪আগষ্ট)দুপুরে ধোপাদহ বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে ও সেনাবাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান,সচিব ও গ্রাম পুলিশ।

স্থানীয়বাসিন্দাদের অভিযোগে জানা গেছে, সাঁথিয়া উপজেলার ধোপাদহ মৌজায় আরএস ক্ষতিয়ান নং-৭০৫, দাগ নং-৭৬৪ এ ২৭ শতক জমি এবং আরএস খতিয়ান নং-৭১৮,দাগ নং-৭৭১ এ ছয় শতক জমি জোর করে প্রভাব খাটিয়ে সেখানে অবকাঠামো নির্মাণ করেছিলেন চেনি লালের ছেলে রফিক ও শিহাব। তারা ওই জমি নিজেদের দাবী করছে অথচ ওই জমির আরএস রেকর্ড এ রয়েছে শরত চন্দ্র তালুকদার,জ্যেতি চন্দ্র তালুকদার,পার্বতী নাথ, সাং-নিজ,হাল সন ভারত,পক্ষে বাংলাদেশ সরকার। যা সরকারি খাস সম্পত্তি। স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন, তারা ভুয়া দলিল দেখিয়ে দীর্ঘদিন ভোগ করে আসছেন। এখন তারা পুরো এক বিঘা জমি দখল করে নিয়ে ঘর নির্মাণ করেছে।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানা বলেন, ধোপাদহ বাজারে যারা অবকাঠামো নির্মাণ করছিলো তাদের জমির কাগজ পত্র নিয়ে আসতে বলেছিলাম কিন্ত তাদের কাছে কোন কাগজ পত্র না থাকায় তারা দেখাতে পারে নাই। সরকারি সম্পত্তিতে অবৈধভাবে ঘর নির্মাণকারীদের বার বার কাজ বন্ধ করার ব্যাপারে বলা হলেও কাজ অব্যাহত রাখার কারণে আজ সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় অভিযান পরিচালনা করা হয় এবং অবকাঠামো উচ্ছেদ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host