1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

সিরাজগঞ্জে গরুচোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২০৬ সময় দর্শন

সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদীতে গরুচোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে রেখেছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় যমুনা নদী থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা আহসানুজ্জামান বলেন, রাত ১১টার দিকে খবর আসে পাঁচঠাকুরী এলাকায় যমুনা নদীতে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল যাই। সেখানে একজনকে মৃত অবস্থায় পাই। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, শোনা যাচ্ছে বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে নদীপথে আনা হচ্ছিলো। পরে পাঁচঠাকুরী এলাকায় চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

সিরাজগঞ্জ নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের দাবি অনুযায়ী গরু চুরি করে যমুনা নদী পার হওয়ার সময় নৌকায় থাকা তিনটি গরুসহ দুই ব্যক্তিকে ধরে ফেলে গ্রামবাসী। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে দুইজনের মৃত্যু হয়েছে। লাশ দুটি সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host