1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

ফরিদপুরে বড়াল নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৭৪ সময় দর্শন
পাবনার ফরিদপুরে বড়াল নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে বারোটায় উপজেলার ডেমরা ইউনিয়নের গোলকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ‎ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলো- গোলকাটা গ্রামের আলমাস বিশ্বাসের ছেলে আবির বিশ্বাস (৭) ও আসাদ বিশ্বাসের ছেলে মাসুম বিশ্বাস (৭)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই। দুজন ছোট গোলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
‎জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাসুম ও আবির দুইজন খেলনা নিয়ে খেলা করতে করতে সবার চোখের আড়ালে বাড়ির পাশে বড়াল নদীর ধারে চলে যায়। নদীর ধারে স্যান্ডেল আর খেলনা রেখে দুজন নদীতে নামে। সাঁতার না জানায় তারা নদীর পানিতে তলিয়ে যায়। এদিকে আবিরের মা আবিরকে বাড়িতে না পেয়ে খুঁজতে খুঁজতে দেখেন দুই জনের স্যান্ডেল আর খেলনা নদীর ধারে পড়ে আছে। এরপর স্বজনেরা মাসুম ও আবিরকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদেরকে মৃত ঘোষণা করেন।
ওসি হাসনাত জামান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে। এর আগে গত (২৭ জুন) একই অঞ্চলে বড়াল নদীতে গোসল করতে নেমে তিন্নি খাতুন (১১) ও জোবায়ের আহমেদ (৭) নামে আপন চাচাতো ভাই-বোন পানিতে ডুবে মারা যায়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host