1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

পাবনার প্রবীণ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৬৫ সময় দর্শন

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রবীন শিক্ষক জওহরলাল বসাক তুলশীর উপর হামলা এবং তাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা যুবদল,স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা কর্মীরা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য দেন, জেলা বি এন পির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা নুর মোহাম্মদ মাসুম বগা, জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান জেলা,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক দীপংকর সরকার জিতু,ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্রদল সরকারী এডওয়ার্ড কলেজ শাখার সহ-সভাপতি শরিফুল ইসলাম, সরকারী শহীদ বুলবুল কলেজ শাখার সাবেক সভাপতি গোলাম জাহিদ রুপপসহ অনেকে।

বক্তারা বলেন, জওহরলাল বসাক তুলশী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি পাবনার সর্বজন শ্রদ্ধেয়। তার উপর সন্ত্রাসী হামলা কোন ভাবে মেনে নেওয়া যায়না। ঘটনার পর দুইদিন পার হলেও পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। যা দুঃখজনক। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন বক্তারা।

গত রোববার (২৭ জুলাই) দুপুরে পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকায় নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশী (৭৭) কে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host