1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে “ছওয়াব”-এর গাছের চারা বিতরণ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩১২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় শিশু শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন “ছওয়াব” (SAWAB) এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরশহরের শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২০ জন মেধাবী শিশু শিক্ষার্থীর হাতে এই গাছের চারা তুলে দেন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাবিবা খন্দকার ইভা, “ছওয়াব”-এর উপজেলা এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর রাকিবুল ইসলাম,স্বেচ্ছাসেবক শিমুল আহমেদ, জামিউর রহমান জ্বীম ও শারমিন খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

গাছের চারা বিতরণকালে ইউএনও নাজমুন নাহার বলেন, এখন বর্ষাকাল। গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। আর দেশের জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলার জন্য গাছ লাগানো অত্যন্ত জরুরী।

এসময় তিনি-শিশু শিক্ষার্থীদের গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে স্বেচ্ছাসেবী সংগঠন “ছওয়াব”-এর এই উদ্যোগকে স্বাগত জানান।

এ বিষয়ে “ছওয়াব”-এর পাবনা জেলা কো-অর্ডিনেটর মো. রুহুল আমিন বলেন,ছোট বেলা থেকেই শিশু শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে উপজেলার ১২০ জন শিশু শিক্ষার্থীর মাঝে ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host