1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ ও আলোচনাসভা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৮৪ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা হয়।

উপজেলা প্রশাসন ,উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এই শপথ  গ্রহণ অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.নাজমুন নাহার।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার সেকেন্দার আলী,উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আমিনুল হক মিয়াজী,উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাইদুর রহমান খান দুলাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সামিউল ইসলাম তাজ প্রমুখ। আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host