1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় জুয়া খেলার অপরাধে ৩ যুবককে কারাদণ্ড 

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৫২ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় জুয়া খেলার অপরাধে ৩ যুবককে এক মাসের কারাদণ্ড ও  প্রত্যেককে ১শ’ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, পৌর শহরের ভদ্রপাড়া মহল্লার আনসার আলী,চৌবাড়ীয়া বিশ্বাসপাড়ার স্বপন আলী ও সাঁথিয়া উপজেলার সেলন্দহ গ্রামের মো. বাবু।
শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে পৌরশহরের গরুর হাট সংলগ্ন এলাকায় জুয়ার আসরে অভিযান পরিচালনার পর এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ ২ হাজার ৯০ টাকা জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে পৌরশহরের শরৎনগর বাজার গরুর হাট সংলগ্ন এলাকায় জুয়ার আসর চলছে- এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই  আল মামুন-এর নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে জুয়া খেলা অবস্থায় ওই তিন যুবককে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ২ হাজার ৯০ টাকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এক মাসের কারাদণ্ড ও প্রত্যেককে ১ শ’ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,“বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন,১৮৬৭ এর ৪ ধারা অনুযায়ী ৩ যুবককে এক মাসের কারাদণ্ড ও ১ শ’ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।”
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন,“দণ্ডপ্রাপ্ত ওই তিন জুয়ারুকে আজ শুক্রবার সকালে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host