1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

পাবনা-৩ আসনের বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিনের প্রচার মিছিল  

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৮২ সময় দর্শন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় পাবনা-৩ আসনের ( ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর ) দলের প্রাথমিক মনোনীত প্রার্থী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে ভাঙ্গুড়া বিএনপি এবং এর অঙ্গ ও  সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়। শত শত নেতাকর্মীর অংশ গ্রহণে প্রচার মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংবলিত প্রচারপত্র বিলি করা হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ ও পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বরাত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলেরআহবায়ক এসএম হুমায়ুন আহমেদ,কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, ভেদাভেদ ভুলে দলীয় নির্দেশনা মেনে কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে কাজ করতে সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host