1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

বাঘায় এক রাতে ৪ বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১১৪ সময় দর্শন

রাজশাহীর বাঘায় পদ্মার চরে এক রাতে ৪ বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) গভীর রাতে দলবেঁধে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়।

জানা গেছে, বাঘা উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিদাসখালী চরে ইদ্রিস আলী, ইউনুস ব্যাপারি, লতিফ মোল্লা, রিজাক গাড়োয়ানের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে গেছেন ডাকাতরা।

এ বিষয়ে লতিফ মোল্লাা বলেন, গভীর রাতে নৌকা যোগে একদল সন্ত্রাসী বাড়িতে এসে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

একই চরের রিজাক গাড়োয়ান বলেন, নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছেন ডাকাতরা। এছাড়া ইদ্রিস আলী ও ইউনুস ব্যাপারির বাড়ি থেকে কয়েক নগদ লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছেন বলেন তারা অভিযোগ করেন।

বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, এ বিষয়ে মোবাইল ফোনে অবগত করা হয়েছে। ঘটনাস্থল তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host