1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

বিএন‌পি-এবি পা‌র্টিকে সমাবেশে আমন্ত্রণ জানায়‌নি জামায়াত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১১০ সময় দর্শন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এন‌সি‌পি), ইসলামী আন্দোলন, গণঅ‌ধিকার প‌রিষদসহ ‘ফ্যাসিবাদ বি‌রোধী’ দল‌গু‌লো‌কে আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছে জামায়া‌তে ইসলামী। ত‌বে আমন্ত্রণ ক‌রে‌নি ২৪ বছ‌রের‌ জোটসঙ্গী বিএন‌পি‌কে। পিআরের পক্ষে থাকার পরও দলত্যাগী জামায়া‌তের সাবেক নেতাদের দল এবি পা‌র্টিকেও আমন্ত্রণ ক‌রে‌নি তারা।

জামায়াতের না‌য়ে‌বে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তা‌হের জানান, পিআরের প‌ক্ষে থাকা দলগু‌লো‌কে আমন্ত্রণ করা হ‌য়ে‌ছে।

সোহরাওয়ার্দী‌র সমা‌বে‌শে বিএন‌পি‌কে আমন্ত্রণ না করার কার‌ণ সম্পর্কে জামায়াতের আরেক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, সমাবেশ করা হ‌চ্ছে আনুপা‌তিক পদ্ধ‌তি‌তে (পিআর) নির্বাচ‌নের দাবিতে। বিএন‌পি পিআরের ঘোরবি‌রোধী। তাই আমন্ত্রণ করা হয়নি। আমন্ত্রণ করলে দুই দলকে বিব্রত হতে হতো।

এবি পা‌র্টিও পিআর চায়। তারপরও সমাবে‌শে আমন্ত্রণ না করার কারণ সম্প‌র্কে জামায়া‌তের একজন জ্যেষ্ঠ নেতা ব‌লে‌ছেন, ম‌জিবুর রহমান মঞ্জুর প্রতি নেতাকর্মীরা ক্ষুব্ধ, কারণ তি‌নি নিয়‌মিত জামায়া‌তের সমালোচনা করেন। তি‌নি সমা‌বে‌শে বক্তৃতা করলে কর্মীরা প্রতি‌ক্রিয়া দেখা‌তে পারেন। এ ঝুঁ‌কির কার‌ণে আমন্ত্রণ করা হয়‌নি এবি পা‌র্টিকে।

১৯৯৯ সাল থে‌কে পরের দুই যুগ একজো‌ট ছিল বিএন‌পি ও জামায়াত। একস‌ঙ্গে সরকার প‌রিচালনা ক‌রে। ২০২২ সালের ডি‌সেম্ব‌রে সম‌ঝোতার ভিত্তিতে জোট ভা‌ঙে দুই দল। ২০২৪ সালের ৭ জানুয়া‌রির নির্বাচনের পর বিএন‌পির যুগপৎ আন্দোলন থেকে‌ও স‌রে যায় জামায়াত। জুলাই অভ্যুত্থানে দল দু‌টি অংশ নি‌লে‌ও ৫ আগ‌স্টের পর বিএন‌পির প্রধান নির্বাচনি প্রতিযোগী হওয়ার ‌চেষ্টা কর‌ছে জামায়াত।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host