1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

শাহজাদপুরে সাংবাদিক পরিবারকে গায়েব করে দেওয়ার হুমকি, থানায় জিডি

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪৮৬ সময় দর্শন

শাহজাদপুরের স্থানীয় সাংবাদিক দৈনিক আলোকিত সকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি মিঠুন বসাককে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) সাংবাদিক মিঠুন বসাক বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়রীর সূত্রে জানা যায়, হুমকিদাতা শাহজাদপুর পৌর সদরের চালাশাহজাদপুর মহল্লার মৃত সোমা বসাকের ছেলে তপন বসাক তার বাড়িতে পুরানো ওয়াল ভেঙ্গে নতুন করে ওয়াল তৈরীর সময় সাংবাদিক মিঠুন বসাকের জায়গায় ঢুকে নতুন করে ওয়াল নির্মান করতে নিলে সাংবাদিক মিঠুনের বাবা বাধা প্রদান করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

 

খবর পেয়ে সাংবাদিক মিঠুন বাড়ীতে এসে তপন বসাককে জিজ্ঞাসা করলে তিনি মিঠুনকেও অকথ্য গালিগালাজ করেন এবং বেশ কয়েকবার তাকে মারার জন্য এগিয়ে আসেন। তখন আশেপাশের মানুষ ঘটনাস্থলে আসলে তিনি স্থান ত্যাগ করেন এবং যেতে যেতে সাংবাদিক ও তার পরিবারকে বাড়ী ছেড়ে দেওয়ার হুমকিপ্রদর্শন করে বলেন, না গেলে পুরো পরিবারকে গায়েব করে দেওয়া হবে। এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক ( তদন্ত ) ফজলে আশিক জানান, সাংবাদিক পরিবারকে হুমকি প্রদানের ব্যাপারে সাংবাদিক মিঠুন বসাক বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ শফিকুজ্জামান শফি বলেন, একজন সাংবাদিক পরিবারকে বাড়ী ছাড়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় শাহজাদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

শাহজাদপুর সাংবাদ ডটকম এর প্রকাশক শরীফ সরকার বলেন, আমরা সবাই সামজিক ভাবে মিলে মিশে বসবাস করি। আজ সাংবাদিক পরিবারকে গায়েব করার হুকমি দিয়েছে কাল অন্য কাওকে দিবে। এই তপন এর ক্ষমতার উৎস কোথায়, তার পিছনে কোন সন্ত্রাসী বাহীনি আছে যে একটা পরিবারকে গায়েব করার মত ক্ষমতা রাখে। আমি আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো সুষ্ঠ তদন্ত করে এর ব্যবস্থা গ্রহন করার জন্য। এ বিষয়ে দৈনিক আলোকিত সকাল পত্রিকার বার্তা সম্পাদক শরিফুল ইসলাম সুজন বলেন, সারাদেশ জুড়ে আজ সাংবাদিক হামলা, হুমকির ও নির্যাতনের শিকার হচ্ছে। তপন আজ এক সাংবাদিক পরিবারকে গয়েব করার হুমকি দিয়েছে।

 

একটা পরিবারকে গায়েব করে দেওয়ার ক্ষমতা কোথায় পায় বা এর পিছনের গডফাদার কে? তা ক্ষতিয়ে দেখার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি। হুমকি প্রদানের বিষয়ে জানতে চেয়ে মুঠোফোনে বারবার চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় অভিযুক্ত তপন বসাকের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host