1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত: বোর্ড ফি আত্মসাৎ কারাগারে বিনা চিকিৎসায় পচছে রাবি ছাত্রলীগের সাবেক নেতা তুহিনের পা, জামিন নামঞ্জুর চাঁদে আর্টেমিস-২ মিশন শেষ: ঝুঁকির মুহূর্ত পেরিয়ে পৃথিবীতে ফেরা আইপিএলে সুরিয়াভানশির তাণ্ডব চলছেই গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ আছে সবাই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা

দুই বাসের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক ৪ জন হাসপাতালে

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১২৭ সময় দর্শন

পাবনা- ঢাকা মহাসড়কের চরচিনাখড়া ভাটার মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে পাবনা-ঢাকা মহাসড়কের চরচিনাখড়ায় ঢাকাগামী পাবনা এক্সপ্রেস ও বরিশালগামী অর্থি পরিবহনের বাসের মধ্য মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি বাসের চালক, সহকারী ও যাত্রীসহ ১০ জন আহত হয়। দুর্ঘটনায় বেশি ক্ষতিগ্রস্ত হয় অর্থি পরিবহন। অর্থি বাসের চালক ও যাত্রীরা বেশি আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয় বেলাল হোসেন জানান, দুর্ঘটনার শব্দ পেয়ে আমি ঘটনাস্থলে আসি। এখানে অর্থি পরিবহনের চালককে আমরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এছাড়াও এ বাসের ৬ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করি। তিনি জানান, পাবনা এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অর্থি পরিবহনের বাসকে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে।

দুই বাসের সংঘর্ষের ঘটনায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।সংবাদ পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ও কাশিনাথপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে সড়ক থেকে বাস দুটি সরানোর জন্য কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host