1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত: বোর্ড ফি আত্মসাৎ কারাগারে বিনা চিকিৎসায় পচছে রাবি ছাত্রলীগের সাবেক নেতা তুহিনের পা, জামিন নামঞ্জুর চাঁদে আর্টেমিস-২ মিশন শেষ: ঝুঁকির মুহূর্ত পেরিয়ে পৃথিবীতে ফেরা আইপিএলে সুরিয়াভানশির তাণ্ডব চলছেই গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ আছে সবাই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা

ভালুকায় মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১৮ সময় দর্শন

ময়মনসিংহের ভালুকায় মাসহ দুই সন্তানকে গলাকেটে হত্যা করা হয়েছে। ভালুকা পৌর সভার পনাশাইল রোডে স্থানীয় হাইয়ুমের ভাড়া দেওয়া বাসায় ওই হত্যাকান্ডটি ঘটে। হত্যাকান্ডের শিকার তিনজন হলেন, নেত্রকোণা কেন্দোয়ার সেনের বাজার এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা (৭) ও ছেলে নীরব (২)। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং লাশ উদ্ধার করেছে।

এলাকাবাসী জানায়, ভালুকা পৌর সভার পনাশাইল রোডের হাইয়ুম মিয়ার বাসায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়ায় বসবাস করতেন নেত্রকোণা কেন্দোয়ার সেনের বাজার এলাকার মো. রফিকুল ইসলাম। তিনি ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন।

১৪ জুলাই সোমবার সকালে তিনি কর্মস্থল থেকে ফিরে বাসার দরজা বন্ধ দেখেতে পান। পরে, দীর্ঘ সময় ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বিছানার উপর স্ত্রীসহ দুই সন্তানকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ঘটনার পর থেকে একই বাসার পাশের কক্ষে বসবাসকারী নিহত ময়না বেগমের স্বামী রফিকুলের ভাই পলাতক রয়েছে।

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. আমিনুল ইসলাম জানান, মাসহ দুই সন্তানকে গলাকেটে হত্যার ঘটনার তদন্ত চলছে। হত্যাকান্ডের রহস্য এখনো জানাযায়নি। লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে হত্যাকান্ডের মুটিভ জানা যাবে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host