1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত: বোর্ড ফি আত্মসাৎ কারাগারে বিনা চিকিৎসায় পচছে রাবি ছাত্রলীগের সাবেক নেতা তুহিনের পা, জামিন নামঞ্জুর চাঁদে আর্টেমিস-২ মিশন শেষ: ঝুঁকির মুহূর্ত পেরিয়ে পৃথিবীতে ফেরা আইপিএলে সুরিয়াভানশির তাণ্ডব চলছেই গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ আছে সবাই

রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাবে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু হচ্ছে না

পাবনা প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২১৭ সময় দর্শন

পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন সার্ভিস চালু, ঈশ্বরদী বিমানবন্দর চালু, শহরে চার লেন সড়ক নির্মাণ, আরিচা কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শেকড় পাবনা ফাউন্ডেশন। রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাবে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু হচ্ছে না বলে অভিযোগ করা হয়। দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।

মঙ্গলবার (০৮ জুলাই) দুপরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন, শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফা। তিনি বলেন, ঢাকা থেকে পাবনা আসতে যানজটের কবলে পড়তে হয়। ৪ ঘন্টার রাস্তা ১০/১২ ঘন্টা লেগে যাচ্ছে। সেক্ষেত্রে যাত্রী হয়রানি, ব্যক্তি হয়রানি থেকে রেহাই পেতে ট্রেন সার্ভিস চালু হয় তাহলে আমরা সহজেই পাবনা থেকে ঢাকা যাতায়াত করতে পারব। রুপপুর পারমাণবিক প্রকল্প ও ইপিজেডে অসংখ্য বিদেশি বসবাস করেন। তারা ঢাকায় যাতায়াতে যানজটে ব্যাপক নাজেহালের শিকার হতে হয়। সেই বিষয়টি বিবেচনা করে দ্রুত বন্ধ থাকা ঈশ্বরদী দ্রুত বিমানবন্দর খুলে দেওয়া হোক।

অপরদিকে আরিচা -কাজিরহাট ফেরি দিয়ে আরিচা থেকে কাজিরহাট আসতে দু-ঘন্টা লাগে। আবার কাজিরহাট থেকে আরিচা যেতে ১ ঘন্টা ৪০ মিনিট লাগে। যদি ফেরিঘাটটি খয়ের চর এলাকায় স্থানান্তর করা হয় তাহলে আধাঘন্টায় ২০ টাকা দিয়ে পারাপার হওয়া সম্ভব।

তিনি অভিযোগ করে বলেন, শুরু থেকেই উত্তরবঙ্গ বৈষম্যের শিকার। একটা উপদেষ্টাও নেই সরকারে। আর সেই উত্তরবঙ্গের প্রবেশদ্বার পাবনা আগে থেকেই উন্নয়ন বঞ্চিত। পাবনার কোথাও কোন দৃশ্যমান উন্নয়ন হয়নি। পাবনাবাসীকে সাথে নিয়ে আমরা উন্নয়ন করতে চাই। সাংবাদিক ভাইদের সহযোগিতায় আমরা বিনাস্বার্থে কাজ করতে চাই।

পাবনা থেকে সরাসরি ট্রেন সার্ভিস চালুর বিষয়ে বারবার অগ্রগতি হলেও রাজনৈতিক ব্যক্তিদের সদিচ্ছার অভাবে অদৃশ্য কারণে বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে রেল সচিব আন্তরিক রয়েছেন। ঈশ্বরদী বিমানবন্দর একই আমলাতান্ত্রিক জটিলতায় বন্ধ হয়ে আছে। সারাদেশে কয়েকটি বিমানবন্দর সরকার চালু করার সিদ্ধান্ত নিলেও আমরা বঞ্চিত হবো কেন? দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে পাবনাবাসীকে নিয়ে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। আমাদের আন্দোলনের ফসল বারবার অদৃশ্য কারণে বন্ধ হতে দেব না ইনশাআল্লাহ।

আয়োজকরা জানান, আগামী ১৩ জুলাই পাবনা প্রেসক্লাবের সামনে শহীদ চত্বরে চার দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এরপর ২৫ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত গণসাক্ষর কর্মসূচি পালন করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহসভাপতি এসএম আলাউদ্দিন, শেকড় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড.মোস্তাফিজ খান, পরিচালক বিশিষ্ট ব্যবসাযী তাজুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host