1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

ট্রাক চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৩৯ সময় দর্শন

সিরাজগঞ্জে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক চাপায় অটোরিকশার যাত্রী বাবা-ছেলে নিহত। নিহতরা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুরানবেড়া গ্রামের মৃত নূর মোহাম্মদ খন্দকারের ছেলে আব্দুল মান্নান খন্দকার (৭০) এবং তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।

মঙ্গলবার সকাল ৭টার দিকে চড়িয়া মধ্যপাড়া গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যায়।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় জুয়েল খন্দকার তার অসুস্থ বাবা মান্নান খন্দকারকে আটোভ্যানে করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলেন। ভ্যানটি ঘটনাস্থলে উল্টে গেলে বাবা ছেলে দুজনেই রাস্তার ওপর পড়ে যায়। এ সময় নাটোর থেকে ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার সময় অটোভ্যানের চালক ও ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে যায়। মরদেহ দুটি হাটিকুমরুল থানায় আনা হয়েছে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host