1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত: বোর্ড ফি আত্মসাৎ কারাগারে বিনা চিকিৎসায় পচছে রাবি ছাত্রলীগের সাবেক নেতা তুহিনের পা, জামিন নামঞ্জুর চাঁদে আর্টেমিস-২ মিশন শেষ: ঝুঁকির মুহূর্ত পেরিয়ে পৃথিবীতে ফেরা আইপিএলে সুরিয়াভানশির তাণ্ডব চলছেই গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ আছে সবাই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান

রংপুরে নদীতে ডুবে ৩ কিশোরের মৃত্যু

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১০২ সময় দর্শন

রংপুর জেলার বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার দুটি পৃথক ঘটনায় নদীতে গোসল করতে নেমে তিন কিশোর পানিতে ডুবে মারা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ২টার দিকে বদরগঞ্জ উপজেলার পাকারমাথা রেলওয়ে ব্রিজের কাছে যমুনেশ্বরী নদীতে গোসলে নেমে ডুবে যায় দুইজন মাদ্রাসাছাত্র।

মৃতদের একজন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিমুলবাড়ি গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান সিয়াম (১৩) এবং অপরজন একই জেলার পার্বতীপুর উপজেলার লক্ষ্মণপুর গ্রামের আফতাব হোসেনের ছেলে আলিফ হোসেন (১২)। তারা বদরগঞ্জ উপজেলার জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার ছাত্র ছিল।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আতিকুর রহমান জানিয়েছেন, তাদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একইদিন বিকেল ৩টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ধোলাইঘাট এলাকায় চিকলি নদীতে গোসল করতে নেমে তাসিন আহমেদ (১২) নামে আরও এক কিশোরের মৃত্যু হয়।

তাসিন বদরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।পুলিশ জানিয়েছে, তার মরদেহও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host