1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত: বোর্ড ফি আত্মসাৎ কারাগারে বিনা চিকিৎসায় পচছে রাবি ছাত্রলীগের সাবেক নেতা তুহিনের পা, জামিন নামঞ্জুর চাঁদে আর্টেমিস-২ মিশন শেষ: ঝুঁকির মুহূর্ত পেরিয়ে পৃথিবীতে ফেরা আইপিএলে সুরিয়াভানশির তাণ্ডব চলছেই গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ আছে সবাই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান

শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস পেলেন সাংবাদিক সাখাওয়াত

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৭১ সময় দর্শন

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস-২০২৫ লাভ করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির ক্রীড়া সাংবাদিক সাখাওয়াত হোসেন। তিনি দীর্ঘদিন যাবত সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন।

সাখাওয়াত হোসেন দৈনিক রুপালী বাংলাদেশ ও সময়ের কণ্ঠস্বরের পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও পৌর শহরের চৌবাড়ীয়া মাষ্টার পাড়া মহল্লার আলহাজ্ব শেখ আব্দুস সামাদ মাষ্টারের ‌ছেলে।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে কেএসপি সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সাংবাদিক সাখাওয়াত হোসেনকে এ সম্মাননা প্রদান করা হয়।

“সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট এবং ‌বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব মো. বোরহান উদ্দিনসহ আমন্ত্রিত অতিথিরা তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।

পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে সাংবাদিক সাখাওয়াত হোসেন বলেন, যেকোন স্বীকৃতিই আনন্দের। সাংবাদিকতা করি মানুষের অধিকার আদায়ের জন্য। সাংবাদিকতা আমার নেশা এবং অন্য রকম পেশা। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় পুরস্কার পাওয়া আমার কাছে নিঃসন্দেহে একটি ভালো সংবাদ। এটি শুধু পুরস্কার হয়ে নয় আমার কাছে অনুপ্রেরণা এবং এগিয়ে চলার একটি উপজীব্য হলো।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host