1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত: বোর্ড ফি আত্মসাৎ কারাগারে বিনা চিকিৎসায় পচছে রাবি ছাত্রলীগের সাবেক নেতা তুহিনের পা, জামিন নামঞ্জুর চাঁদে আর্টেমিস-২ মিশন শেষ: ঝুঁকির মুহূর্ত পেরিয়ে পৃথিবীতে ফেরা আইপিএলে সুরিয়াভানশির তাণ্ডব চলছেই

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চালকের

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৩০ সময় দর্শন

পাবনায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি অটোরিকশা চালাতেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার দোগাছী পূর্বপাড়ায় শাকিল হোসেনের অটোরিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম দোগাছী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবনযাপন করতেন। তার তিন কন্যা সন্তান রয়েছে। এক কন্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর প্রতিদিনের মতো ভোরে শাকিলের গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে শহর ও তার আশপাশ এলাকায় চালিয়ে দুপুর ১২টার দিকে ওই গ্যারেজে অটোরিকশা রেখে বাড়িতে আসেন। গোসল ও খাওয়া দাওয়া করে দেড়টার দিকে এসে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বন্ধু উজ্জ্বল হোসেন রনি বলেন, এ ঘটনায় বন্ধুমহলের মধ্যে শোকের ছায়া নেমে আসছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা সবাই হতবাক। আমরা তার পরিবারকে সাধ্যমত আর্থিক সহযোগিতা করব ইনশাআল্লাহ।

পাশের ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতান মাহমুদ খান বলেন, খবর পেয়ে বিকেলে সেখানে গিয়েছিলাম। দুঃখজনক বিষয়টি হলো বিকেল ৫টা পর্যন্তও সমস্ত গ্যারেজ বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ছিল। পল্লী বিদ্যুতের লোকজন এটার কোনো ব্যবস্থা করেনি। বিদ্যুৎও বন্ধ করেনি। বিকেলে পল্লী বিদ্যুতের লোকজন এলে গণধোলাই দিতে গিয়েছিলেন স্থানীয়রা। কিন্তু আমি বাধা দিয়েছি। পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সূত্র: ঢাকা পোস্ট

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host