1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত: বোর্ড ফি আত্মসাৎ কারাগারে বিনা চিকিৎসায় পচছে রাবি ছাত্রলীগের সাবেক নেতা তুহিনের পা, জামিন নামঞ্জুর চাঁদে আর্টেমিস-২ মিশন শেষ: ঝুঁকির মুহূর্ত পেরিয়ে পৃথিবীতে ফেরা আইপিএলে সুরিয়াভানশির তাণ্ডব চলছেই

গা‌ছের ভেত‌রে জ্বল‌ছে আগুন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৬৭ সময় দর্শন

কুড়িগ্রামের চিলমারীতে শতবর্ষী এক করইগাছের ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনা শুরু হ‌য়ে‌ছে। দমকলবাহিনী গিয়ে সেই গাছের আগুন নেভাতে ব্যর্থ হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে এমন বিস্ময়কর ঘটনাটি ঘটেছে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশন এলাকায়।

এ ঘটনা সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হলে উপজেলার বিভিন্ন এলাকার লোকজন, স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা ছুটে আসেন দেখতে।

গা‌ছের ভেত‌রে আগুন দেখ‌তে আসা কাজলী বেগম, মোস‌লেম উদ্দিন ব‌লেন, আমরা লোকমুখে খবর পাই যে রমনায় গাছে আগুন লেগেছে। তাই এসে দেখি আসলেই ঘটনা সত্যি, গাছে আগুন লেগেছে। এ আগুন কোথা থেকে এলো বা কে লাগাইল আমরাও বুঝতে পারছি না।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, সম্ভবত কেউ গাছটির ভেত‌রে আগুন লাগা‌তে পা‌রে। ‌ত‌বে যে‌হেতু গাছ‌টি রেলওয়ের জায়গায়। আমরা সকালে গিয়েছিলাম পরে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য সব দিক থেকে চেষ্টা করেও আগুন নেভা‌তে পা‌রে‌নি। পরে রেলওয়ে ও বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে, এখন তারা সিদ্ধান্ত নেবে গাছটির ব্যাপারে।

সূত্র: কালেরকন্ঠ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host