1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত: বোর্ড ফি আত্মসাৎ কারাগারে বিনা চিকিৎসায় পচছে রাবি ছাত্রলীগের সাবেক নেতা তুহিনের পা, জামিন নামঞ্জুর চাঁদে আর্টেমিস-২ মিশন শেষ: ঝুঁকির মুহূর্ত পেরিয়ে পৃথিবীতে ফেরা আইপিএলে সুরিয়াভানশির তাণ্ডব চলছেই

ভাঙ্গুড়ায় সাবেক ভাইস চেয়ারম্যান আ.লীগ নেতা রঞ্জু আটক

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৮৭ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম হাফিজ রঞ্জুকে আটক করেছে থানা-পুলিশ। সোমবার দিবাগত রাত তিনটার দিকে পৌরসভারপাটুলীপাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। 

রঞ্জু পাবনা-৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মকবুল হোসেনের শ্যালক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার দৈনিক আমার দেশকে রঞ্জুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আওয়ামী লীগ নেতা রঞ্জু এমপির শ্যালক হওয়ার সুবাদে এলাকায় দাপটের সঙ্গে চলতেন। তার বিরুদ্ধে এলাকার পরিবহন সেক্টরে চাঁদাবাজিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

সহকারী পুলিশ সুপার জানান, উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় তাকে আটক দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host