1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত: বোর্ড ফি আত্মসাৎ কারাগারে বিনা চিকিৎসায় পচছে রাবি ছাত্রলীগের সাবেক নেতা তুহিনের পা, জামিন নামঞ্জুর চাঁদে আর্টেমিস-২ মিশন শেষ: ঝুঁকির মুহূর্ত পেরিয়ে পৃথিবীতে ফেরা আইপিএলে সুরিয়াভানশির তাণ্ডব চলছেই

ঢাকা–পাবনা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা শেকড় পাবনা ফাউন্ডেশনের

বিশেষ প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৯০ সময় দর্শন

ঢাকা–পাবনা এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে শেকড় পাবনা ফাউন্ডেশন। রোববার (২৯ জুন) ঢাকায় ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ফাউন্ডেশন তাদের ঘোষিত ১৬ (ষোল)দফা উন্নয়ন রূপকল্পের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে ৪(চার)টি প্রকল্প দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জোড় দাবি জানায়।

প্রকল্পগুলো হলো—

১. যমুনা রেলসেতু হয়ে ঢাকা–পাবনা সরাসরি এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু
২. যাত্রী দুর্ভোগ লাঘবে খয়েরচর ফেরিঘাট স্থানান্তর

৩. পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আব্দুল হামিদ সড়ক হয়ে গাছপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন

৪. ঈশ্বরদী বিমানবন্দর পূনরায় চালু করা

শেকড় পাবনা ফাউন্ডেশন মনে করে, ঢাকা–পাবনা সরাসরি ট্রেন সার্ভিস চালু নিয়ে বারবার তালবাহানা করা হচ্ছে। এই সেবা চালু করতে একটি প্রভাবশালী মহল ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করছে—যা সরাসরি জনবিরোধিতার শামিল; এটি দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

সভায় জানানো হয়, আগামী ৭ জুলাই ২০২৫-এর মধ্যে ট্রেন সার্ভিস চালুর বিষয়ে কোনো ইতিবাচক অগ্রগতি না হলে পাবনার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফা। তিনি বলেন, “এই দেশে আন্দোলন ছাড়া কোনো অধিকার আদায় হয় না, আন্দোলন ছাড়া কোনো প্রয়োজনও কাউকে বোঝানো যায় না। আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতেই হবে। শুধু একটি ট্রেন বরাদ্দ হলে বিদ্যমান অবকাঠামোতেই সার্ভিসটি চালু করা সম্ভব। এটি পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি এবং প্রাপ্য অধিকার। এটা কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু, কোনো সিন্ডিকেটের প্রভাবে এই প্রকল্প বাস্তবায়নে যদি গড়িমসি করা হয়, তাহলে আমাদের আন্দোলন শুধু পাবনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না—ঢাকা পর্যন্ত নিয়ে যাওয়া হবে।”

শেকড় পাবনা ফাউন্ডেশন পাবনার সকল রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী সংগঠন সহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছে—এটি এখন শুধু পাবনার সামগ্রিক উন্নয়নের একটি অংশ বা একটি ট্রেন সার্ভিসের দাবি নয়, বরং অঞ্চলভিত্তিক বৈষম্য দূরীকরণে সম্মিলিত প্রচেষ্টার অংশ। এই চেতনা ২৪-এর জুলাই–আগস্টের গণবিপ্লবে রক্ত দিয়ে ধারণ করেছে পাবনাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host