1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

শাহজাদপুরে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৭৯ সময় দর্শন

সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া নতুন বাজারের উত্তরে বাঘাবাড়ি-নিমাইচরা বাঁধের পাশের বড়ালনদীর তীর থেকে পুলিশ শুক্রবার ( ৯ অক্টোবর) ভোরে এক অজ্ঞাত যুবকের (৩৫) অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে। এলাকাবাসী জানায়, লাশ প্রাপ্তিস্থানের অদূরেই প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা হত। তাই তাদের ধারণা দূর থেকে আগত ওই যুবকের সাথে জুয়ার টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে জুয়াড়ীরা হয়তবা তাকে হত্যার পর লাশ পানিতে ফেলে দিয়েছে। এরপর লাশের শরীরে পঁচন ধরায় তা ওই স্থানে ভেসে উঠে বালুচরে আটকা পড়েছে।

 

মাছ ধরা জেলেরা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) ফজলে আশিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host