1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

চাটমোহরে দুই জুয়ারু আটক, টাকা ও সরঞ্জামাদি জব্দ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪১১ সময় দর্শন

পাবনার চাটমোহরে জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই জয়ারুকে আটক করেছে পুলিশ। এ সময় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। আটককৃত জুয়ারু হলো উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামের আবুল হোসেনের ছেলে রবিউল করিম (২৫) ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার চামটা চাদপুর গ্রামের ইব্রাহীম আলীর ছেলে মনির হোসেন (৩০)। বৃহস্পতিবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের মুক্তার হোসেনের বাড়িতে জুয়ার আসর থেকে ৫ জন জুয়ারু পালিয়ে গেলেও পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় নগদ ৩ হাজার ৮৩০ টাকা, দুই সেট তাস ও অন্যান্য নরঞ্জাম জব্দ করে। চাটমোহর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, থানায় ৭ জনের নামে মামলা হয়েছে। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host