1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ

ভাঙ্গুড়ায় স্কাউটস কাব কার্নিভাল-২৫ অনুষ্ঠিত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১০৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটস  কাব কার্নিভাল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং  উপজেলা স্কাউটসের আয়োজনে দিনব্যাপী উৎসবমুখর এই অনুষ্ঠান হয়।

সোমবার (২৩ জুন) উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ভাঙ্গুড়া উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার।

এতে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৯২ জন কাব স্কাউট সদস্য ও ৩০ জন কাব শিক্ষক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কাব স্কাউটরা বিভিন্ন খেলাধুল ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করে।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, আজিম উদ্দিন,কাব কার্নিভালের চিফ ও উপজেলা  স্কাউটস কমিশনার হাবিবা খন্দকার ইভা, জেলা স্কাউটস সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, উপজেলা স্কাউটস সম্পাদক আব্দুল হাকিম, সহ-সভাপতি সোহেব কামাল রতন, কোষাধ্যক্ষ শাহীনুর রহমান শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাব স্কাউটসদের মূল্যায়নের মাধ্যমে দিনব্যাপী এ কাব কার্নিভাল শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host