1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত: বোর্ড ফি আত্মসাৎ কারাগারে বিনা চিকিৎসায় পচছে রাবি ছাত্রলীগের সাবেক নেতা তুহিনের পা, জামিন নামঞ্জুর

সীতাকুণ্ডে পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১২১ সময় দর্শন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের সৌদি প্রবাসী সাইদুল ইসলাম শাহিনের একমাত্র পুত্র নিহত শিশু নেহাল (৩) ও বারৈয়াঢালা ইউনিয়নের ছোটদারোগা হাট পূর্ব ধর্মপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী নাসির উদ্দিনের মেয়ে জান্নাতুল মাইশা (৬)  পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করে।

জানা যায়, রোববার ২২ জুন দুপুর ১২ টায় নিহত শিশু নেহাল খেলতে গিয়ে সবার অজান্তে  বসতঘরের পিছনে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। নেহালকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে এক পর্যায়ে বসতঘরের পেছনে থাকা পুকুরে নেমে নেহালকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় তার নিথর দেহ দেখতে পায়। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে বারৈয়াঢালা ইউনিয়নের ছোটদারগাহাট এলাকায় ধর্মপুর গ্রামের স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিনের মেয়ে মাইশা দুপুরে পরিবারের সদস্যরা যখন ঘুমাতে যায় এসময়  খেলতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে ডুবে মৃত্যুবরণ করে। পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে তাকে দেখতে না পেয়ে বাড়ির চারপাশে খুঁজতে গিয়ে এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখেন। তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, সৈয়দপুর ও বারৈয়াঢালা ইউনিয়ন থেকে পানিতে ডুবে পড়েছে এমন দুইটা শিশুর নিথর দেহ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host