1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ

অবশেষে খুলল নগর ভবন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১১৫ সময় দর্শন

অবশেষে খুলে দেওয়া হয়েছে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন। এতে নাগরিক সেবার ক্ষেত্রে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে নগর ভবণ খুললেও খোলেনি প্রশাসকের কক্ষ। তা রয়েছে আগের মতই তালাবদ্ধ।সোমবার সকাল থেকে নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দেন।

নগর ভবনে সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি বাড়লেও ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়াসহ কয়েকজন প্রকৌশলীর কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।

উল্লেখ্য, মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের অবিলম্বে শপথগ্রহণের দাবিতে তার সমর্থকেরা গত ১৪ মে আন্দোলন শুরু করেন। এর পরদিন, অর্থাৎ ১৫ মে থেকে নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর ফলে স্থবির হয়ে পড়ে ডিএসসিসির নাগরিক সেবা কার্যক্রম।

গতকাল রোববার আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানান। এরই প্রেক্ষিতে আজ থেকে কার্যক্রম শুরু হতে দেখা যায়।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host