1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ

ছাত্রদলের উদ্যোগে দেশজুড়ে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১১০ সময় দর্শন

জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা, গাইবান্ধা, ময়মনসিংহ, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি চলছে।বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবারও দেশের বিভিন্ন জেলায় ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করে। 

দিবসটি উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কর্মসূচির ঘোষণা করেন। তাঁর সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরিবেশ রক্ষায় দলের নেতাকর্মীরা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছেন।
গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে দেওয়া বাণীতে পরিবেশ দূষণরোধে নিজের দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলায় বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ লাগানো হচ্ছে। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত সারাদেশে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হচ্ছে।

শুক্রবার ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের অধীন ত্রিশাল উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা মডেল মসজিদ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ লাগানো হয়।

গাইবান্ধা সদর থানার ৪টি কলেজের ছাত্রদল নেতাকর্মীরাও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। কলেজগুলো হলো, লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজ, হাজী ওসমান গনি ডিগ্রি কলেজ দারিয়াপুর, লেংগা বাজার আইডিয়াল কলেজ ও তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজ।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নির্দেশনায় কলাবাগান থানা ছাত্রদলের উদ্যোগে কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।

এছাড়াও দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য তুলে ধরেছে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেইজ।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host