1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

ভালুকায় মানুষের কঙ্কালসহ এক যুবক আটক

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১১৯ সময় দর্শন

ময়মনসিংহের ভালুকায় মানুষের তিনটি কঙ্কালসহ মাসুদ রানা (২২) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়। আটককৃত মাসুদ রানা শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে মাসুদ রানা ও তার এক সহযোগী তিনটি স্কুলব্যাগে করে মানুষের কঙ্কাল নিয়ে বাসে চড়ে ঢাকা যাওয়ার চেষ্টা করছিলেন। মেহেরাবাড়ী এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্টে তল্লাশির মুখে পড়লে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা ব্যাগ তল্লাশির চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় মাসুদকে আটক করা গেলেও তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মাসুদের ব্যাগ তল্লাশি করে মানুষের মাথার তিনটি খুলি ও অন্যান্য অস্থিসহ পূর্ণাঙ্গ কঙ্কাল উদ্ধার করা হয়। আটককৃত যুবক ও উদ্ধার হওয়া কঙ্কাল ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেছে, কঙ্কালগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host