1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ

পাবনা-৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতী মফিজ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১০৪ সময় দর্শন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে (ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর) দলীয় প্রার্থী হিসেবে মুফতী মাওলানা মো. মফিজ উদ্দিনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে চাটমোহর মাদ্রাসায়ে আবু হুরাইরা (রা.) ও মথুরাপুর মনজুর রহমান এতিমখানায় সাংগঠনিক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার আমির মুফতি ওয়ালী উল্লাহ, সেক্রেটারি মাওলানা বাহারুল ইসলাম, ফরিদপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুন্নাফ, ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, চাটমোহর উপজেলা শাখার সভাপতি মুফতী মফিজ উদ্দিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাটমোহর উপজেলা শাখার সভাপতি মুফতি মাহমুদ হাসান প্রমুখ।

বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার আমির মুফতি ওয়ালি উল্লাহ বলেন, দলীয় বৈঠকে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার সকল নেতাকর্মীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে পাবনা-৩ আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মুফতী মফিজ উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি, দেশ ও জাতির কল্যাণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যোগ্য, খোদা ভীরু ও একজন আলেমে দ্বীনকে নির্বাচিত করতে সকল জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মুফতী মফিজ উদ্দিন বলেন, ‘আমাকে প্রার্থী হিসাবে বাছাই করায় আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবার কাছে দোয়া চাই আমি যেন কোরআন-সুন্নাহর আলোকে এই আসনকে সুন্দর করে সাজাতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host