1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ

পাবনায় ট্রাক চাপায় বিএনপি নেতা নিহত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৯৯ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীতে মিনি ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন প্রামাণিক (৪৫) নামে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী, ছেলে ও মেয়েকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১ টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ক্যালিকাপুর এলাকায় পাবনা চিনিকলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমান প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে বিল্লাল হোসেন স্ত্রী রুপালি বেগম (৩৭), ছেলে তানজিল (১০) ও মেয়ে বুশরা (১৪) কে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তারা বাড়ি থেকে দাশুড়িয়া ইউনিয়নের শ্যামপুরের উদ্দেশে রওনা দেন। পাবনা চিনিকলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল হোসেন নিহত হোন।

আহত স্ত্রী ও দুই সন্তানকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থকম্প্লেক্সে  ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা অভিযোগ করে জানান, এই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। কিন্তু প্রশাসনের তেমন কোন দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা নেই। যার জন্য প্রায়ই তাজা প্রাণ ঝড়ে যাচ্ছে। বেপরোয়া গতিতে ট্রাক, বাস, সিএনজি চললেও হাইওয়ে পুলিশ নীরব ভূমিকায় থাকে। বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যাকারীদেরও কোন সঠিক বিচার হয় না। অর্থের বিনিময়ে অনেকে থানা থেকেই ছাড়া পেয়ে যায়।

পাকশী হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘাতক মিনিট্রাক ও চালক নাইম হোসেন কে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সূত্র: আমার সংবাদ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host