1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় বেগম খালেদা জিয়া

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৬২ সময় দর্শন

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন।

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বুধবার রাত ১১টা ১৭ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্য রওনা দেন বেগম খালেদা জিয়া। এর আগে সন্ধ্যা পৌনে ৭টায় তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য তার গুলশানের বাসভবন থেকে এভার কেয়ার হাসপাতালে যান।

বেগম খালেদা জিয়ার হাসাপাতালে যাওয়াকে কেন্দ্র করে গুলশান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার পুরো রাস্তায় হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হন। এসময় নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন পুরো পরিবেশ।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host