1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ

ভাঙ্গুড়ায় মাদ্রাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা, আটক ১

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৩০ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় আব্দুল গনি মোল্লা (৫৮) নামের এক নৈশপ্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর সিকেবি আলিম মাদ্রাসা চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত গনি মোল্লা ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে ও সিকেবি আলিম মাদ্রাসার নৈশপ্রহরী। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় বৃদ্ধমরিচ মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালনের পাশাপাশি এলাকায় বিয়ে পড়াতেন।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধমরিচ গ্রামের বদিউজ্জামানের ছেলে বখাটে শাহাদাতকে (২৫) আটক করেছে পুলিশ।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মাদ্রাসার ডিউটিতে ছিলেন আব্দুল গনি। এসময় রাত সাড়ে ১২টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। ঘটনা জানার পর স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে আজ মঙ্গলবার সকাল ৯টায় মৃত্যু হয় তার।

আরও জানা যায়, এ ঘটনার আগে আটক হওয়া বখাটে শাহাদাত বরিশাল থেকে একটি মেয়েকে নিয়ে আসে। ওই রাতে মেয়েটির সঙ্গে তার বিয়ে পড়িয়ে দিতে নৈশপ্রহরী আব্দুল গনি মোল্লাকে চাপ দেয়া হয় । এতে অস্বীকৃতি জানালে গনি মোল্লার ওপর ক্ষিপ্ত হয় শাহাদাত।

ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে।

 

সূত্র: আমার দেশ

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host