1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ

স্ত্রী কে জবাই করে হত্যা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১২১ সময় দর্শন

লালমনিরহাটের পাটগ্রামে এ্যামি বেগম (১৯) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে পাষন্ড স্বামী হাসিবুলের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী হাসিবুল পলাতক রয়েছে।

ঈদেরদিন শনিবার (৭ জুন) সকালে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে। নিহত এ্যামি বেগম একই ইউনিয়নের বাসিন্দা ইসরাক হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই স্বামী হাসিবুলের সঙ্গে এ্যামি বেগমের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এরই জের ধরে ঈদেরদিন সকালে হাসিবুল তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে পাটগ্রাম থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরন করে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত নিহতের স্বামী হাসিবুলকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host