1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১২৬ সময় দর্শন
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথুলী গ্রামের একটি লিচু বাগান থেকে জাহানারা বেগম (৫৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তাকে হত্যা করা হয়েছে,নাকি সে আত্মহত্যা করেছেন,তা নিয়ে নানা জল্পনা-জল্পনা চলছে। আজ বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জাহানারা ওই গ্রামের ফজলুর রহমান প্রামানিকের স্ত্রী।   

নিহতের স্বামী ও পারিবারের  সদস্যরা জানান, পুর্ববিরোধের জের ধরে প্রতিবেশী মিরাজুল মেম্বর (সাবেক),তার ছেলে সাগর,তার স্ত্রী এবং শাশুড়ি প্রায়ই জাহানারাকে মারধর করতো। গত বুধবার কলাগাছ কাটাকে কেন্দ্র করে মিরাজুল মেম্বার গং তাকে ফের মারধর করে। এতে তার একটি দাঁত ভেঙ্গে যায়। সে গ্রামের প্রধানের কাছে বিচার চান। বিচার চাওয়ার অপরাধে তাকে আবারো হত্যার হুমকি দেন মিরাজ ম্বোর গং। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে একটি লিচু বাগানে জাহানারার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এটা পরিকল্পিত হত্যাকান্ড বলে নিহতের পরিবার এবং এলাকাবাসীর দাবি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়।

নিহতের স্বামী ফজলুর রহমান বলেন,তার স্ত্রীকে মিরাজ মেম্বাররা আগেও মারপিট করেছে। আমরা প্রধানদের কাছে বিচার চেয়েও পাইনি। বুধবার বাড়িতে কেউ না থাকার সময় মিরাজ গং জাহানাকে মরপিট করেছে। রাতে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান,এটা হত্যা নাকি আত্মহত্যা,তা জানা যাবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর। আমরা লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহের স্বামী ফজলুর রহমান আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় একটি মামলা করেছেন। আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host