1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় রেললাইনের পাশে অজ্ঞাত নারীর লাশ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৩৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় রেললাইনের পাশ থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকতে দেখে গেছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আজ বৃহস্পতিবার (৫ জুন) সকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়া রেলস্টেশন সংলগ্ন দক্ষিণ সারুটিয়া এলাকায় লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে বিষয়টি তারা থানা-পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ও স্থাীয়দের ধারণা, সকালে ঢাকাগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, ওই নারী একজন মানসিক ভারসাম্যহীন। কিছু দিন ধরে এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে পৌরসভার দক্ষিণ সারুটিয়া এলাকায় রেলনাইনের ওপর তার লাশ পড়ে থাকতে দেখে যায়। পড়ে ঘটনাটি থানা-পুলিশকে অবহিত করা হয়। নিহত ওই নারীর পরনে মিস্টি রঙের গেঞ্জি ও গোলাপি রঙের সালোয়ার ছিল।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানার ডিউটি অফিসার এস আই শ্রী আনন্দ কুমার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host