1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ

ভাঙ্গুড়ায় ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশি আনসার-ভিডিপির সদস্যরা

শেখ সাখাওয়াত হোসেন
  • আপডেটের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৮৭ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বাহিনীর ভাতাভোগী সদস্যদের মাঝে এই ঈদ উপহার ‌সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ করা ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো- ১ কেজি পোলাও চাল, সেমাই সাধারণ ২ প্যাকেট, লাচ্ছা সেমাই ২ প্যাকেট, গুঁড়া দুধ ২০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, নুডুলস ৩০০ গ্রাম, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার ও বাহীনির লোগোসহ শপিং ব্যাগ ১টি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আনসার-ভিডিপির ৪০ জন সদস্য ঈদ উপহার সামগ্রী পেয়ে বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান উপহার গ্রহীতারা।

এ সময় ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন, মন্ডতোষ ইউনিয়ন দলনেতা সবুজ হোসেন, ওয়ার্ড দলনেতা মো. সেলিম রেজা, ভাঙ্গুড়া ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আলতাব হোসেন, মন্ডতোষ ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার জয়নাল আবেদীন, বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডাররা উপস্থিত ছিলেন।

ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক নিখিল চন্দ্র জানান, সন্মানিত ডিজি স্যারের উদ্যোগে উপজেলার ভাতাভোগী সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দিতে পেরেছি। এমন উদ্যোগ গ্রহণের জন্য আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ধরনের উদ্যোগ অবশ্যই বাহিনীর সদস্যদের কার্যক্রমকে গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host