1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

১ জুন থেকে বাজারে পাওয়া যাবে নতুন ডিজাইনের টাকা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৬৪ সময় দর্শন

বাংলাদেশ ব্যাংক আগামী ১ জুন নতুন ডিজাইন ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত ২০, ৫০ এবং ১০০০ টাকার নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রাকৃতিক স্থাপনাসমূহ’ শীর্ষক এই নতুন সিরিজের নোটগুলো ধাপে ধাপে বাজারে পাওয়া যাবে।বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন ডিজাইনের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত নোটগুলোও চালু থাকবে। নতুন ডিজাইনের নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। এসব নোটে বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষর থাকবে।

১০০০ টাকার নোট: নতুন ১০০০ টাকার নোটে থাকবে জাতীয় স্মৃতিসৌধ এবং সংসদ ভবনের ছবি।

৫০ টাকার নোট: নতুন ৫০ টাকার নোটে থাকবে জাতীয় জাদুঘরের ছবি এবং বাংলাদেশ ব্যাংক ভবনের ছবি।

২০ টাকার নোট: নতুন ২০ টাকার নোটে থাকবে পাহাড়পুর বৌদ্ধবিহার এবং নওগাঁর ঐতিহাসিক স্থানসমূহের ছবি।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host