1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার

বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ হাইকোর্টের

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১০৪ সময় দর্শন

বাংলাদেশ লেবার পাটিকে নিবন্ধন দিয়ে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নিবন্ধন দেওয়া প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেন। রায় প্রকাশের ৩০ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশনকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী নিতাই রায় চৌধুরী ও এ এম মাহবুব উদ্দিন খোকন।

রায়ের পর ব্যারিস্টার এ এম মাহবুবব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, ২০২২ সালের ১০ অক্টোবর বাংলাদেশ লেবার পার্টি নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবদন করে। ২০২৩ সালের ২৪ জুলাই নির্বাচন কমিশন সেই আবেদন নামঞ্জুর করে। পরে নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২৩ সালের ১২ সেপ্টম্বর হাইকোর্টে রিট করেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান। ওই রিটের শুনানি নিয়ে ২০২৩ সালের ৫ নভেম্বর রুল জারি করে হাইকোর্ট। ওই রুল যথাযথ করে আজ রায় দিয়েছে হাইকোর্ট।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host